IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> গাইবান্ধা জেলা পরিষদের সদস্য পদে ফুল মিয়ার শপথ গ্রহণ

গাইবান্ধা জেলা পরিষদের সদস্য পদে ফুল মিয়ার শপথ গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৪নং পলাশবাড়ী ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শপথ গ্রহণ সম্পন্ন করেছেন।

সোমবার (১৪ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫৯টি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ একযোগে শপথ গ্রহণ করেন।

প্রথমে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগনের শপথ বাক্য পাঠ করান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

ফুল মিয়া তার প্রত্যয় ব্যক্ত করে বলেন সত্যের পথে কোন কুচক্রই বাঁধা সৃষ্টি করতে পারে না ৷ আমি সত্য ও ন্যায়ের পথেই চলছি ৷ যত মেঘ জমুক আর যত বাঁধাই আসুক সাময়িক একটু সমস্যা হলেও আঁধার কেটে যাবেই ইনশাআল্লাহ ৷

শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আবু বক্কর সিদ্দিকের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে ৪নং পলাশবাড়ী ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন বিভিন্নভাবে আইনী জটিলতা সৃষ্টি করে নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়ার নামে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় গেজেট ও শপথ গ্রহণে নানারকম কুচক্রী প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে।

সকল প্রতিবন্ধকতা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া শপথ গ্রহণ করেন।

এসময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছাড়াও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news