IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> পাঁচবিবিতে ইউপি বিএনপির সম্মেলনে ককটেল বিস্ফোরণ

পাঁচবিবিতে ইউপি বিএনপির সম্মেলনে ককটেল বিস্ফোরণ

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চস্থলে দূর্বত্তদের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ধরঞ্জী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে জেলা উপজেলাসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত হন। সম্মেলন উদ্বোধনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের কালে বিএনপির পদ বঞ্চিত একটি গ্রুপ সম্মেলনের মঞ্চস্থলের পিছন থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হওয়া মাত্র আগত নেতাকর্মীরা আতংকিত হয়ে পড়ে। এসময় পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সম্মেলনস্থল থেকে বেশ কয়েক জন বিএনপির নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পাঁচবিবি উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম জানান, আমরা সম্মেলন শুরু করার মূহূর্তে দূর্বত্তরা মঞ্চের পিছনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একারণে নেতাকর্মীরা ভয়ে দিগবিদিগ চলে যায়। তবে পরবর্তীতে পাড়ইল গ্রামে সংঘটিত হয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডলকে সভাপতি হিসাবে ঘোষণা করেন বলেও তিনি জানান।

এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম ফাঁকা গুলি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির একটি পদ বঞ্চিত গ্রুপ সম্মেলনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তবে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news