IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বাঘা পৌর নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন প্রত্যাহার

বাঘা পৌর নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন প্রত্যাহার

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার (১০ ডিসেম্বর) ৩ মেয়র প্রার্থীসহ ৭জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে মেয়র পদে বিদ্রোহী রয়েই গেল আওয়ামী লীগে। এতে স্বস্তি মিলছে না আওয়ামী লীগে।

জানা গেছে, মেয়র পদে ৮জন প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম ও উপজেলা জামায়াতের আমির আব্দুল নুহু।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জেলা আ’লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহিনুর রহমান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম ও ইসরাফিল বিশ্বাস। মেয়র পদে ১০জন মনোনয়ন উত্তোলনের পর দাখিল করেছিলেন ৮জন।

এদিকে শাহিনুর রহমান আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেও বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলীয় মনোনয়ন বঞ্চিত সাবেক মেয়র আক্কাছ আলী। ভোটের মাঠে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আক্কাছ আলী। তবে ভোটের মাঠে ভালো অবস্থানে থাকার দাবি করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহিনুর রহমান।

সাধারণ কাউন্সিলর পদে, মনোনয়ন প্রত্যাহার করেছেন ৪ নম্বর ওয়ার্ডের ৬জনের মধ্যে ১জন,৫নম্বর ওয়ার্ডে ৭জনের মধ্যে ২জন ও ৯ নম্বর ওয়ার্ডে ৫জনের মধ্যে ১জন। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ নম্বর ওয়ার্ডে ৪ জন ,২ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩নম্বর ওয়ার্ডে ৫ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৭জন, ৬ নম্বর ওয়াডের্ ৪জন, ৭ নম্বর ওয়ার্ডে ২জন, ও ৮ নম্বর ওয়ার্ডে ৩জন প্রার্থী।

সংরক্ষিত ওয়ার্ড-১ (১,২,৩) ৩ জন,সংরক্ষিত ওয়ার্ড-২ (৪, ৫, ৬) ৫ জন, সংরক্ষিত ওয়ার্ড-৩ (৭, ৮, ৯) ৫ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হলে দলের গঠনতন্ত্র মোতাবেক সে বহিস্কার। যার কারণে তার বিরুদ্ধে আর কোন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই।

আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী বলেন, আমি কারও বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে নামিনি। জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হবো।

উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহন করা হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৫৯। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২ ও নারী ভোটার ১৫ হাজার ৮৫৭ জন। ১১ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news