IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাপ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাপ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : বিগত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা মহাসমাবেশে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা দেন। কেন্দ্রীয় সিদ্ধানের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামও পদত্যাগ করেন। ফলে নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচন ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

নির্বাচন কমিশনের গত ১৮ডিসেম্বর ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০২৪.২২.৪৯১নং প্রজ্ঞাপণে ও ২০ ডিসেম্বর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ শূণ্য আসনে নির্বাচনের রির্টানিং অফিসারের গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসারের ১৭.০৪.৭০০০.০০০.৩৬.০০১.২২. ৪৮৮নং স্মারকে চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় অসনে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তাই এ আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ পূণরুদ্ধারের জন্য নির্বাচনী মাঠে নামে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন শূণ্য ঘোষিত হবার পর থেকে ক্ষমতাশীন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, অপর সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক প্রার্থী খুরশেদ আলম বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দ্দার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যা ডভকেট আব্দুস সামাদ, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক কামরুল হাসান লিংকন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী এবং রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোমস্তাপুর উপজেলার প্রবীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারও প্রাথমিক প্রচারনার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেছেন।

প্রার্থীরা (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন গ্রামাঞ্চলে ওয়াজ মাহফিল ও বিভিন্ন খেলাধুলায় প্রধান অতিথির আসন গ্রহণসহ গ্রামেগঞ্জে দলীয় সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেছেন।

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তীকালে এ আসনটি একাধারে ২৫ বছর বিএনপি-জামায়াতের দখলে ছিল। বিগত ৯ম ও ১০ম সংসদ নির্বাচনে এ আসনটি বাংলাদেশ আওয়ামী লীগ পূণরুদ্ধার করে। কিন্তু একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জিয়াউর রহমান বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের নিকট পরাজিত হন। ফলে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে হতাশা দেখা দেয়। অন্যদিকে ক্ষমতাশীন আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন এ আসনে দলীয় এমপি না থাকায় এ তিনটি উপজেলায় তেমন উন্নয়ন হয়নি। তাই এ আসনে তারা আওয়ামী লীগ দলীয় যোগ্য প্রার্থী মনোনয়ন চান।

নির্বাচনী মাঠে গণসংযোগরত প্রার্থীগণ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে সকলেই আশাবাদী। তবে সকলের একই কথা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকেই মনোনয়ন দিবেন তাঁর পক্ষেই সকলেই কাজ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news