IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> পুঠিয়ার দুই ইউনিয়নে ভোট আজ

পুঠিয়ার দুই ইউনিয়নে ভোট আজ

ভোট নির্বাচন ব্যালট

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে এসে। অস্থায়ী কার্যালয়ে আগুন ও হেলমেট বাহিনীর আতঙ্কে সাধারণ ভোটাররা। এরই মধ্য দিয়ে আজ ভালুকগাছি ও শীলমারিয়া দুই ইউনিয়নের ভোটগ্রহণ শুরু হবে আজ।

জানা গেছে, ভালুকগাছি ইউনিয়নে মোট ভােটার সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৯৮৬ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৪০৫ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন। সংরক্ষিত আসনে ৩টি পদে ১১ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রাথী জিল্লুর রহমান (নৌকা মার্কা) ও স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা একরামুল হক (আনারস) এর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

অপরিদকে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৯৪ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৯১৩ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা সদস্য ৩টি পদে ১২ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে আরো প্রার্থী থাকলেও বেশী আলোচনায় আসছে আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা) ও স্বতন্ত্রপ্রাথী বিএনপি নেতা আবু হায়াত (চশমা)।

শাহিন ইসলাম নামের একজন ভোটার বলেন, ভোটের আনন্দ জমে উঠতেই শেষ দিকে এসে আমরা খুব আতঙ্কিত। কোথাও বা অফিস আগুন আবার কোথাও হেলমেট বাহিনীদের তান্ডব শুনে ভোট কেন্দ্রে যেতে ভয় করছে আমাদের মত সাধারণ মানুষের।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুই ইউনিয়নের মোট কেন্দ্র সংখ্যা ২৬ টি ভোট কেন্দ্র। তার মধ্যে ১২ টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কর্মকর্তা। সেই সাথে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। নির্বাচনকে ঘিরে কোন প্রকার সহিংসতা যেন না হয় সে জন্য আমাদের বিশেষ একটি টিমের অভিযান চলমান থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news