IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘আসুন আগামী নির্বাচনে একসঙ্গে লড়াই করি’

‘আসুন আগামী নির্বাচনে একসঙ্গে লড়াই করি’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, বিএনপি আন্দোলনের নামে জনদুর্ভোগ বাড়াচ্ছে। আন্দোলনের নামে জনগণকে কষ্ট না দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (৭ জানুয়ারি) টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও তিনি বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি বিরোধী দলকে আহ্বান জানাবো, শেষ পর্যন্ত আপনারা নির্বাচনে আসুন। অস্তিত্বের জন্য আসতেই হবে। শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন। আন্দোলনের নামে দেশের মানুষকে, ভোটারদের শাস্তি দিচ্ছেন কেন।

এসময় আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি।

আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

বিএনপির প্রতি আহ্বান রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে চলমান সংকটের মধ্যে নতুন করে সংকট সৃষ্টি না করতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করছি আপনারা (বিএনপি) আর নতুন করে কোনো সংকট তৈরি করবেন না। আাগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তারা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news