IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> তানোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ডাক শনিবার 

তানোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ডাক শনিবার 

ধূমকেতু প্রতিবেদক, তানোর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভা সফল করতে শনিবার বিকেলের দিকে তানোর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন যুবলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এর আগে গত বৃহস্পতিবার বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল সফল করতে প্রস্তুতি সভা করেন। 

চেয়ারম্যান ময়না জানান, দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন। এজন্য নেতাকর্মী থেকে শুরু করে রাজশাহী বাসীর মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শনিবার বিকেলে তানোর গোল্লাপাড়া বাজারের হাট সেটে বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজশাহীর জনসভাতে তানোর যুবলীগ থেকে শুরু করে আপামর জনসাধারণ অংশগ্রহণ করবেন। ২৯ জানুয়ারি রাজশাহী শহর জনতার শহরে রুপ নিবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কারন এবছর জাতীয় নির্বাচনের বছর, দলের সামনে বড় চ্যালেঞ্জিং নির্বাচন। দেশরত্নের মুখে দিক নির্দেশনা মুলুক বক্তব্য শুনতে মরিয়া হয়ে আছেন নেতাকর্মী রা। শনিবারের বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।

এই তরুন নেতা আরও জানান, বিগত ১৪ বছর ধরে আওয়ামীলীগ দেশ পরিচালনা করছে। আমরা ১৪ বছর আরামে ছিলাম, এবং দেশকে এক নতুন রুপ দিয়েছেন বঙ্গ কন্য। বিশেষ করে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন দের বিনা মুল্যে বসত বাড়ি নির্মাণ করে দেওয়া, এক বিরল দৃষ্টান্ত। বিশ্বের কোন দেশে এমন প্রকল্প আছে বলে আমার মনে হয় না। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে পরিকল্পনা করেছে দেশরত্ন সেটাও বাস্তবায়ব হবে। স্মার্ট বাংলাদেশ তৈরিতে নেতাকর্মী দের করনীয় সম্পর্কে অবহিত করবেন জননেত্রী বলেও বিশ্বাস করেন তিনি।

তানোর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী রা ইতিপূর্বেই জনসভা সফল করতে সামাজিক যোগাযোগে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। হাট বাজার, মোড়ের চায়ের আড্ডা থেকে শুরু করে সর্বত্রই জনসভার উৎসব ছড়িয়ে পড়েছে।

শনিবারে তানোর যুবলীগের বর্ধিত সভা ও বিক্ষোভ মিছিল সফল করতে দিধাদ্বন্দ্ব মান অভিমান ভুলে নেতাকর্মী দের অংশগ্রহণ করতে আহ্বান জানান উপজেলা যুবলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news