IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> মুন্ডুমালা পৌর আ.লীগের সভাপতি আমিন, সম্পাদক মুন্টু

মুন্ডুমালা পৌর আ.লীগের সভাপতি আমিন, সম্পাদক মুন্টু

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমির হোসেন আমিনকে সভাপতি ও কাউন্সিলর হোসেন মোহাম্মাদ মুন্টুকে সম্পাদক করা হয়েছে।

এছাড়াও একই মঞ্চে পৌর যুবলীগের সভাপতি করা হয় জেলা যুবলীগের সহ সভাপতি আবু রায়হান তপনকে ও সম্পাদক করা হয় কাউন্সিলর বোরহান উদ্দিনকে, কৃষকলীগের সভাপতি করা হয় রজব আলীকে সম্পাদক করা হয় রবিউল ইসলামকে, যুব মহিলা লীগের সভাপতি করা হয় বিলকিস খাতুনকে ও সম্পাদক করা হয় তাজকিরাকে এবং ছাত্রলীগের সভাপতি করা হয় মারুফকে ও সম্পাদক করা হয় সিফাতকে।

রোববার (২৩ জুলাই) বিকেল মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের আয়োজনে মুন্ডুমালা সরকারী স্কুল মাঠে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

পৌর আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আহম্মদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি ওমর ফারুক চৌধুরী।

পৌর সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, জেলা আওয়ামী লীগ নেতা শরিফ খান, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার।

এসময় উপস্থিত ছিলেন, কৃষকলীগ উপজেলা সভাপতি রাম কমল সাহা, সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামসুল হক, সম্পাদক রামিল হাসান সুইট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news