IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন
Home >> রাজনীতি >> ওয়ার্ড পর্যায়ে আ.লীগের দুর্গ গড়ে তুলতে হবে : এনামুল

ভবানীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আ.লীগ কার্যকরি কমিটির সভা

ওয়ার্ড পর্যায়ে আ.লীগের দুর্গ গড়ে তুলতে হবে : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। ওয়ার্ড হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের একটি সংগঠন। তৃণমূল শক্তিশালী হলে কেউ নৌকার বিজয় ঠেকাতে পারবেনা। ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঠিক থাকলে নৌকার বিজয় সহজ হবে। নির্বাচনের আগে সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবানীগঞ্জ পৌরসভা বাগমারার রাজধানী। তাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দকে সুসংগঠিত হতে হবে। পৌরসভা থেকেই নৌকার বিজয়ের সুর তুলতে হবে। ভবানীগঞ্জ পৌরসভায় কেউ যেন নৌকার বিরোধীতা করতে না পারে সে ব্যাপারে নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে। ওয়ার্ড পর্যায়ের কার্যকরি কমিটির সভা নিয়মিত করতে হবে।

নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। দেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসতে পারে। শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ভবানীগঞ্জ নিউ মার্কেট কার্যালয়ে পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সূর্য্যকান্ত হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাসান আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মাল্কে মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, জাহাঙ্গীর আলম হেলাল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, আইন বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সদস্য প্রদীপ কুমার সিংহ, বিশিষ্ট ব্যবসায়ী রহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031