IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বিএনপি একটি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল : শহীদুজ্জামান

বিএনপি একটি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল : শহীদুজ্জামান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ৬নং জাহানপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির কপোত অবমুক্ত করা হয়।

পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও সম্পাদক রায়হানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি বলেন, ‘বিএনপি একটি জনবিচ্ছিন্ন অরাজনৈতিক দল, দেশের জনগণ তাদের ভোট দেবেনা, জন্য তারা বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ওউপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক খাজা মঈন উদ্দিন, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুইছার রহমান, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ।

সন্ধ্যা ৭ টায় নতুন কমিটি গঠনের লক্ষে সম্মেলনের ২য় অধিবেশন শুরু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news