IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> তানোরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

তানোরে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : সারাদেশে বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তানোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বিএনপি ও জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগ সহ সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সারাদেশের ন্যায় (৩০ জুলাই) রোববার বিকেলে তানোর থানার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

একইসঙ্গে কর্মসূচির মাধ্যমে বিএনপি জামাতের অপপ্রচার ও উসকানির প্রতিবাদ জানায় দলটির নেতারা। প্রতিবাদের বিক্ষোভ মিছিলটি তানোর গোল্লাপাড়া দলীও পাটি অফিস থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ের সামনে অস্থায়ী মঞ্চের এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে অস্থায়ী মঞ্চে সমাবেশে বক্তব্য রাখেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কর, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, সমাজসেবক আবুল বাশার সুজন,কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ ও উত্তর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মুন্টু,উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাহিম, উপজেলা আওয়ামী লীগ নেতা মুনসেফ আলীসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news