IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এমপি নির্বাচিত হবো : লন্ডন প্রবাসী তানজির

অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এমপি নির্বাচিত হবো : লন্ডন প্রবাসী তানজির

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জয়পুরহাটের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন লন্ডন প্রবাসী জয়পুরহাটের কৃতি সন্তান এ্যাডভোকেট তানজির আল ওহাব।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট শহরের প্রফেসর পাড়া বৈরাগীর মোড়ের একটি অফিসে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রবাসী এডভোকেট তানজির আল ওহাব বর্তমান জয়পুরহাটের সামাজিক, রাজনৈতিক,স্থানীয় নানা বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

দেশে রাজনৈতিক সংকট চলছে। দেশ ও জাতী গঠনে নিরপেক্ষ গণমাধ্যমের ভূমিকা অনেক রয়েছে। তাই তিনি গণমাধ্যমকর্মীদের সঠিক বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

তিনি আসছে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কিনা সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি যখন দেশে থাকতাম, তখন ছাত্র রাজনীতি করেছি,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি থাকা অবস্থায় এমপি নির্বাচন করার জন্য বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। তখন আমার চেয়েও দল কাউকে ভালো মনে করেছিল তাকে দিয়েছিল, তখন আমি পাইনি। তারপর লন্ডনের পড়াশুনা ও ব্যবসার প্রয়োজনে থাকতে হয়েছে কিন্তু আমি সবসময়ই নেতাকর্মীদের সাথে যোগাযোগ ছিল ও জয়পুরহাটে আসা যাওয়ার মধ্যেই আছি। এজন্য নেতাকর্মীরা যদি চায়। দেশের পরিস্থিতি, মানুষের ভোট ও ভাতের অধিকার যদি নিশ্চিত করতে হয় তবে আমি এমপি মনোনয়ন প্রত্যাশী হবো।

তিনি আরও বলেন, বিএনপি থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আর আমি এমপি হিসাবে জয়পুরহাটে নির্বাচন করি, তাহলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমি নির্বাচিত হব ও জয়পুরহাটের মানুষকে উপহার দিব।

আমি নেতাকর্মীদের ও জয়পুরহাটের মানুষের সাথে ছিলাম আছি থাকবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news