IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> শোকসভার জনস্রোত প্রমাণ করে আ.লীগ ঐক্যবদ্ধ : এনামুল

বাগমারায় আ.লীগের উদ্যোগে শোক দিবসে স্মরণকালের শোকসভা

শোকসভার জনস্রোত প্রমাণ করে আ.লীগ ঐক্যবদ্ধ : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করা সম্ভব হয়নি। শেখ মুজিবের আদর্শ নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতির জনকের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ এর সভাপতিত্বে পশ্চিম বাগমারার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, বাগমারায় ২০০৮ সালের আগে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করা হয়নি। স্বার্থের দ্বন্দ্বে মরিয়া হয়ে পড়ে নেতৃবৃন্দ। সেই স্থানে সাধারণ জনগণ ২০০৮ সালে বিপুল ভোটে নৌকার বিজয় ঘটায়। সেই থেকে আওয়ামী লীগকে আর পিছনে তাকাতে হয়নি। নৌকার নামধারীরা আজীবন নৌকার বিরোধীতা করে গেছে। নৌকার বিরোধীতা করে লাভ নেই। বাগমারাবাসীর মনে নৌকা ঠাঁই করে নিয়েছে। যারা নৌকার বিরোধীতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নৌকার বিজয় হওয়ার পর থেকে বাগমারার প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। অন্ধকার বাগমারা এখন আলোকিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। যারা নৌকার সাথে বেইমানী করবে তাদের ঠাঁই বাগমারায় হবে না। সেই সাথে নৌকা ফুটা করার চেষ্টা করে লাভ হবে না।

প্রধান অতিথি বলেন, আমাকে জিন্নাতুন নেছা ভাববেন না। আমি বাগমারার বাসিন্দা। বাগমারায় ভাড়া থাকি না। তিনি এক নেতাকে উদ্দেশ্য করে বলে, কমিউনিষ্ট কখনো আওয়ামী লীগ হয়না। নির্বাচন এলেই তাদের ষড়যন্ত্র বেড়ে যায়। বাগমারার জনগণ কোন ষড়যন্ত্রকে ভয় পায় না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল এর পরিচালনায় প্রধান বক্তা হিবেসে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক। আরও বক্তব্য রাখেন, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, লুৎফর রহমান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম আলী, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, যুবলীগের সভাপতি আল মামুন প্রামানিক, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম।

শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা এবং আপামর জনসাধারণ।

শোকসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news