IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> রাজনীতি >> বিএনপি কি বলে ভোট চাইবে : খাদ্যমন্ত্রী

বিএনপি কি বলে ভোট চাইবে : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি কি বলে ভোট চাইবে, আওয়ামী লীগ সব দিয়েছে। তাদের (বিএনপির) আমলে তারা দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিএনপির ভোট চাওয়ার মুখ নেই।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য এসব বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আর প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে।

মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বলেছিলেন, ডিসেম্বরের পর দেশ শেখ হাসিনার কথাই চলবে না, দেশ চলবে খালেদা জিয়ার কথাই। অথচ ডিসেম্বর গেল জানুয়ারি গেল আগস্ট শেষ হচ্ছে এখনও শেখ হাসিনার কথাই দেশ চলছে। আর খালেদা জিয়া আসামি সে জেল খানার ভিতরেই থাকলো।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা নেতৃত্বেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই তারেক জিয়া বিদেশ থেকে ফটর ফটর করে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। সার পাওয়া যায়নি, সেচের জন্য তেল কিংবা বিদ্যুৎ পাওয়া যায়নি। এখনকার পরিস্থিতি আর সে রকম নেই। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সার ও বিদ্যুতের অভাব নেই। কৃষকের জন্য সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা মামলা করে হয়রানি করেনি। বিএনপির নেতা কর্মীরা এখনো মায়ের কোলে আছে।

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। শেখ হাসিনার উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করেন তারা আরও বেশি সুবিধা পেয়েছেন এ সরকারের আমলে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে সরকার।

নির্বাচন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ‘এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না। তত্ত¡াবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, চল্লিশাও হয়েছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে। নৌকা উন্নয়নের মার্কা। নৌকার সরকার ক্ষমতায় ছিল বলে দেশের উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়ন এর কথা ভুলে গেলে চলবেনা। আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করার আহবান জানান মন্ত্রী।

তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শাহ্।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

এসময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়াসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট নিহতদের স্মরণে দোয়া করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031