IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> যারা অবৈধভাবে ক্ষমতায় আছে তারা আগামীতে থাকতে পারবে না : দুলু

যারা অবৈধভাবে ক্ষমতায় আছে তারা আগামীতে থাকতে পারবে না : দুলু

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে যারা অবৈধভাবে ক্ষমতায় আছে তারা আগামীতে ক্ষমতায় থাকতে পারবে না। ২০০৮ সাল, ১৪ সাল এবং ১৮ সালের কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। আপনারা ভোট দিয়েছেন ঠিকই কিন্তু ফল উল্টে দেওয়া হয়েছে। ১/১১ এর নায়কেরা ফল উল্টে দিয়েছে। আগামী দিনে আপনারা ভোট দিতে পারবেন না সে ভোট হবে না। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সে ভোট হবে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দুলু বলেন, আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। যে নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবে, তারেক রহমান অংশগ্রহণ করতে পারবে, ডাঃ জোবাইদা অংশগ্রহণ করতে পারবে এবং আমরা অংশগ্রহণ করতে পারবো, এমন নির্বাচন বাংলার মাটিতে হবে।

দুলু আরও বলেন, জনগণ এবার ফুঁসে উঠেছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র, আমেরিকা বলেন ইউরোপ বলেন ভারত বলেন জাতিসংঘ বলেন সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। তারা চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক। সে নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। ২০১৮ সালের ভোটে প্রার্থীদের ঘর হতে বের হতে দেয়নি আওয়ামী লীগ। এখানে দাউদার মাহমুদ প্রার্থী ছিলো, তারা বের হলে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। সুষ্ঠু ভোট হলে দাউদার মাহমুদ এখানে এমপি হতো, সে আপনাদের এমপি, জনতার এমপি।

উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল ফটিকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহ্বায়ক এ্যাড. আলী আজগর খান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news