IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> উন্নয়ন তরান্নিত করতে নৌকায় ভোট দিন : বকুল

উন্নয়ন তরান্নিত করতে নৌকায় ভোট দিন : বকুল

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং লালপুর-বাগাতিপাড়া এলাকার উন্নয়ন তরান্নিত করতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বেরিড়িলাবাড়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ ও ২১ আগষ্টে নিহত সকল শহীদদের গভীর শ্রোদ্ধাভরে স্মরণ করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, অর্জুনপুর-বড়মহাটি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news