IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> তানোরের পাঁচন্দর ইউপি আ.লীগের বিভক্ত কমিটি

তানোরের পাঁচন্দর ইউপি আ.লীগের বিভক্ত কমিটি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : আবারো রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপিকে) বিভক্ত করে একই মঞ্চে বিভক্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে পাঁচন্দর উত্তরের সভাপতি করা হয় বর্ষিয়ান ব্যক্তি আলহাজ্ব ইসরাইল হোসেনকে ও সম্পাদক করা হয় একরামুল হককে এবং দক্ষিণের সভাপতি চেয়ারম্যান আব্দুল মতিনকে সম্পাদক করা হয় সহিদুল ইসলামকে। ওই মঞ্চে পাঁচন্দর ইউপির কৃষকলীগ উত্তর শাখার সভাপতি সিরাজ উদ্দিন সম্পাদক জামাল উদ্দিন টিয়া, দক্ষিণ শাখার সভাপতি আব্দুর রব সাধারণ সম্পাদক সোহরাব আলী।

যুব মহিলালীগের উত্তর শাখার সভাপতি শামিমা বেগম সম্পাদক সানোয়ারা বেগম, দক্ষিণ শাখার সভাপতি সাজেদা বেগম, সম্পাদক ববিতা বেগম।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে সকালের দিকে অবিভক্ত পাচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজন ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধুরী।

ইউপি চেয়ারম্যান অবিভক্ত ইউপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও রেজাউল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন জাতীয় সঙ্গীত এবং জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা শরিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।

অতিথি হিসেবে ছিলেন, মহিলা লীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কৃষকলীগ সভাপতি প্রধান শিক্ষক রাম কমল সাহা, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, সহ সভাপতি ওহাব হোসেন লালু, তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ।

এসময় উপস্থিত ছিলেন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সম্পাদক মোহাম্মাদ আলী মুন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপির সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর রেজা, পাঁচন্দর ইউপি সেচ্ছাসেবক লীগ সভাপতি রাব্বি আল আমিন প্রমুখ।

একই দিন শনিবার বিকেলের দিকে বাঁধাইড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জুমার পাড়া স্কুল মাঠে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউপির সভাপতি দয়াল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি। প্রথম অধিবেশনে বাঁধাইড় ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে কমিটির নাম ঘোষণা করা হয়।

ইউপির সভাপতি হিসেবে নির্বাচিত হন চেয়ারম্যান আতাউর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষক রবিউল হাসান। কৃষকলীগ সভাপতি করা হয় মুক্তার হোসেন, সম্পাদক শ্রী ভঞ্জন কুমার মাহাতো। বাঁধাইড় ইউপির যুব মহিলা লীগ সভাপতি হিসেবে নির্বাচিত হন শিরিন আকতার, সম্পাদক হিসেবে রজনী খাতুন নির্বাচিত হন।

এসময় বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031