IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> কামারগাঁ ইউপির উত্তর আ.লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন

কামারগাঁ ইউপির উত্তর আ.লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) উত্তর শাখার ১,২,৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে ইউপির মাদারিপুর বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদে উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও সম্পাদক শ্রী নির্মল সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, দক্ষিণ শাখার সভাপতি ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, উত্তর শাখার যুবলীগ সভাপতি সাফিউল ইসলাম, সম্পাদক হায়দার আলী প্রমুখ।

শেষে সর্বোস্মতিক্রমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।

৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন মেম্বার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হন, আব্দুল মজিদ। যুবলীগের সভাপতি নির্বাচিত হন, মাইনুল ইসলাম, সম্পাদক হন আবু বাক্কার।

১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান, সম্পাদক হিসেবে নির্বাচিত হন মিরাজ উদ্দিন।

যুবলীগের সভাপতি নির্বাচিত হন জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক হন চন্দন।

৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন জাহাঙ্গীর আলম, সম্পাদক হন আব্দুর রব। যুবলীগের সভাপতি হন মাসুদ রানা, সম্পাদক হন রুস্তম আলী।

তবে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি স্থগিত করা হয়। এসময় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news