IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> তালন্দ ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

তালন্দ ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির) ১,২,৩ ও ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে ইউপির নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন ইউপি আওয়ামী লীগ সভাপতি মেম্বার আব্দুল করিম।

ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট।

সর্বসম্মতিক্রমে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন শ্যামদত্ত, সাধারণ সম্পাদক হন মাসুদ রানা।

২ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন মজির উদ্দিন,সম্পাদক নির্বাচিত হন মেম্বার খলিলুর রহমান। ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হন শামসুল, সম্পাদক হন আরমান হোসেন। ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হন আনোয়ার হোসেন, সম্পাদক হন মোজাম্মেল হক এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হন সাইফুল ইসলাম, সম্পাদক হন আনারুল ইসলাম।

এছাড়াও ৫ ওয়ার্ডের সহযোগী সংগঠনেরও কমিটি ঘোষণা করা হয়। এসময় ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news