IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> আয়েন উদ্দিন এমপি হচ্ছেন, পবা-মোহনপুরবাসীর ‘দর্পণ’

আয়েন উদ্দিন এমপি হচ্ছেন, পবা-মোহনপুরবাসীর ‘দর্পণ’

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : আয়েন উদ্দিন এমপি হচ্ছেন রাজশাহীর পবা-মোহনপুর বাসীর “দর্পণ” ২০১৪ সালের ৫ই জানুয়ারী মোহনপুরে আওয়ামী লীগ পরিবারে যে ফুলটি ফুটেছিল সে ফুলটি ফোটার সাথে সাথে পবা-মোহনপুরের অগনিত মানুষ এবং তরুন /নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নই শুধু দেখা শুরু করেনি, বরং নতুনভাবে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতৃত্ব দেয়ার স্বপ্নে নিমজ্জিত। তেমনিভাবে আজ রাজশাহী বাসিও ঠিক একই স্বপ্ন দেখছে তাদের প্রিয়নেতা রাজশাহী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুঃসময়ে তুখোড় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, রাজনীতিবিদ, ও পর পর দুই বার আওয়ামী লীগ থেকে নির্বাচিত রাজশাহী -৫৪, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপিকে ঘিরে।

স্থানীয় নির্বাচনে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, নৌকা প্রতীক নিয়ে সব গুলোতে এমপি আয়েনের প্রচেষ্ঠায় জয়যুক্ত হওয়ার সক্ষম হয়েছে। মোহনপুরে ৬ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টিতে ১ টি পৌরসভা, ১টি উপজেলা পরিষদ সব কয়টিতেই আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আয়েন উদ্দিন এমপি হওয়ার পূর্বে রাজশাহীর এই অঞ্চল গুলোতে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ হতে পারে নাই। সেই সময় এই এলাকা গুলো খুব অবহেলিত অবস্থায় ছিল।

পবা-মোহনপুর বাসী মনে করেন, এমপি আয়েন উদ্দিন মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্যই এই নেতার আর্বিভাব হয়েছে। এখন তৃনমূল পর্যন্ত পবা-মোহনপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলো এখন অনেক বেশি শক্তিশালী ও চাঙ্গা হয়েছে। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ লোকজন আরও মনে করেন দলীয় কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন শাখা প্রশাখায় আয়েনের অপরিসীম বিচরণ রয়েছে। গত ১৫ই আগষ্ট “জাতীয় শোক দিবস উদযাপন” এমপি আয়েনের নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভা গুলোতে শোক সভায় জনগণের উপস্হিতি জনসমুদ্রে রুপান্তরিত হতে দেখা গেছে এবং পবা-মোহনপুরে প্রতিটি এলাকায় সার্বিকভাবে উন্নয়নের ছোঁয়া লক্ষ্য করা গেছে।

রাস্তাঘাট, হাটবাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির এই সকল কিছুর উন্নয়ন সম্ভব হয়েছে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরসূরি নৌকার মাঝি এমপি আয়েন উদ্দিনের প্রচেষ্টায়। প্রতিবছর মুসলমানদের ধর্মীয় বড় উৎসব দুই ঈদে খাদ্য ও বস্ত্র বিতরণ করতে দেখা যায়।

আরও দেখা যায়, মোহনপুরের সনাতন সম্প্রদায়দের সার্বিকভাবে সহযোগিতা ও বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতিবছর হিন্দু ধর্মাবলীর লোকজনদের মাঝে আয়েন উদ্দিন এমপি ব্যক্তিগত নিজস্ব তহবিল হতে বস্ত্র বিতরণ করে থাকতে দেখা যায়। এছাড়াও সনাতন সম্প্রদায় গোষ্ঠীর সাথে সব সময় বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখতে দেখা যায়। সেহেতু সনাতন সম্প্রদায়ের সাধারণ লোকজন, দলীয় তৃনমূলের নেতাকর্মী, জনপ্রতিনিধিরা, কৃষক, শ্রমিক সামনের দিনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে তৃতীয় বারের মত আবারও পবা-মোহনপুরের রূপকার হিসাবে আয়েন উদ্দিনকেই এমপি হিসাবে দেখতে চান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news