IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> ‘নৌকার বিজয় ঘটানোই মহিলা লীগের লক্ষ্য হতে হবে’

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে মহিলা লীগের মতবিনিময়

‘নৌকার বিজয় ঘটানোই মহিলা লীগের লক্ষ্য হতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন চলমান রয়েছে। এখন মায়ের পরিচয়ে পরিচিতি পাচ্ছে ছেলে-মেয়েরা। সবখানে এখন মায়ের নাম ব্যবহার করা হচ্ছে। মায়ের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে বলে শান্তিতে বসবাস করছে দেশের মানুষ। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষের পাশাপাশি মহিলা আওয়ামী লীগের ভূমিকা গুরুত্বপূর্ণ। মহিলা লীগকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে।

উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপিতি ও ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সহ সভাপতি নার্গিস বেগম, সাংগঠনিক সম্পাদক রেশমা আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিউটি খাতুন।

আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আঞ্জুয়ারা বেগম, সদস্য পাপিয়া জাহান পপি, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news