IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> শিক্ষক নির্ভর তানোর আ.লীগের রাজনীতি

শিক্ষক নির্ভর তানোর আ.লীগের রাজনীতি

আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : শিক্ষক নির্ভর হয়ে পড়েছে রাজশাহীর তানোর আওয়ামী লীগের রাজনীতি। উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় নতুন রুপে যে সব কমিটি করা হয়েছে তাতে শিক্ষকদের বেশি প্রধান্য দেয়া হয়েছে। প্রায় কমিটিতে শিক্ষকরা হয় সভাপতি না হয় সম্পাদক হয়েছেন। পদ পেয়ে শিক্ষকরাও নিজ প্রতিষ্ঠানে তেমন ভাবে থাকছেন না বলেও অহরহ অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানে সময় ব্যয় না করে রাজনীতির সভাকেই অধিক গুরুত্ব দেয়া শুরু করেছেন। এতে করে শিক্ষকদের এমন রাজনীতি মূখর কর্মকান্ডের কারণে পাঠদানেও হযবরল সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষকদের শিক্ষা ব্যবস্থাকে আগে গুরুত্ব দিতে হবে তারপরও রাজনীতি না সমাজনীতি সেটা ব্যক্তিগত বিষয় বলেও অভিমত শিক্ষা বিদদের।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের কমিটি এক বছর অতিবাহিত হলেও অনুমোদন পায়নি। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার কে। যা সম্পূর্ণ রুপে বিধি বহির্ভূত। কারণ সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করে রাজনৈতিক দলের পদে থাকা যায় না। উপজেলা কমিটিতে যুগ্ম সম্পাদক করা হয়েছে চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান কে। তিনি তানোর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। দপ্তর সম্পাদক করা হয়েছে মহিলা কলেজের প্রভাষক মুনসেফ আলী কে। এছাড়াও কমিটিতে আছেন চাপড়া মহিলা কলেজের অধ্যাক্ষ অনুকূল কুমার ঘোষ। তবে এক বছরেও পূর্নাঙ্গ কমিটির ঘোষণা হয়নি বলেও একাধিক সূত্র নিশ্চিত করেন।

এদিকে চলতি বছরের জুলাই মাসে পূর্ব ও পশ্চিম শাখা করে কলমা ইউনিয়নের কমিটি দেয়া হয়। পূর্বের সম্পাদক করা হয় চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে। পশ্চিমের সভাপতি করা হয় প্রধান শিক্ষক মুনসুর রহমান কে। সরনজাই ইউনিয়নের সভাপতি করা হয় সরনজাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানকে। তানোর পৌর সভাপতি করা হয় আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিনকে। বাধাইড় ইউপির সম্পাদক করা হয় শিক্ষক রবিউল ইসলামকে।

এর আগে উপজেলা কৃষক লীগের সভাপতি করা হয় পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা কে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ থেকে কিভাবে কৃষকলীগের সভাপতি পদে আসেন সেটা নিয়েও সিনিয়র নেতারা বিব্রত।

একাধিক সিনিয়র নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক বছর অতিবাহিত হয়ে গেছে, তারপরও উপজেলা কমিটি অনুমোদন করতে পারেন নি। তাহলে অনুমোদন হীন কমিটি কিভাবে ইউনিয়ন ও পৌরসভার পূর্বের কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি কার ইশারায় করলেন। দলীয় গঠনতন্ত্র, দলীয় সংবিধান কোন কিছুকেই পরোয়া করছেন না। এভাবে একক আধিপত্য নিয়ে সবকিছু করা সঠিক না। এসব কমিটি করতে গিয়ে নতুন রুপে দলে গ্রুপিং শুরু হয়েছে। এটা দলের জন্য মারাত্মক ক্ষতি কর। আগামী নির্বাচন কে সামনে রেখে দলকে শক্তিশালী করতে গিয়ে হিতে বিপরীত অবস্থান সৃষ্টি হয়েছে। যারা নতুন ভাবে পদে এসেছেন তারা কত জনপ্রিয় সেটাতো বোঝাই যাচ্ছে।

সাবেক সভাপতি বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য মনোনায়ন প্রত্যাশী গোলাম রাব্বানী বলেন, আমার তো মনে হয় নিজ বলায় তৈরি করার জন্যই এমন কাল্পনিক কমিটি করেছে। যেখানে উপজেলা কমিটি অনুমোদন হয়নি, সেখানে কি করে ইউনিয়ন ও পৌরসভা এবং ওয়ার্ডের কমিটি করেন। ক্ষমতা থাকলেই যে সবকিছু নিজের ইচ্ছায় পরিচালনা করতে হবে কে বলেছে। এসব কমিটিই হয়তো এক সময় দলের জন্য মারাত্মক ক্ষতির কারন হতে পারে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার বলেন, উপজেলা কমিটি এখনো অনুমোদন হয়নি। অনুমোদন হীন কমিটি কিভাবে ইউনিয়ন ও পৌর এবং ওয়ার্ডের কমিটি করেন জানতে চাইলে তিনি জানান, আগামীতে জাতীয় নির্বাচন দলকে শক্তিশালী করতে এসব কমিটি করছেন বলে শুনেছি। তবে এখনো উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার কমিটি অনুমোদন পায়নি। তাঁরা কি এভাবে কমিটি করতে পারে প্রশ্ন করা হলে উত্তরে বলেন উপজেলা সভাপতি ও সম্পাদক কে তো আমরাই নির্বাচিত করেছি,নির্বাচন কে সামনে রেখে দলকে শক্তিশালী করার জন্য এধরণের কমিটি করছেন বলে শুনেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news