IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যু
Home >> রাজনীতি >> এমপি পদপ্রার্থী কামরুজ্জামান উজ্জলের পক্ষে শোডাউন

পাবনা-২ আসন

এমপি পদপ্রার্থী কামরুজ্জামান উজ্জলের পক্ষে শোডাউন

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৯পাবনা-২ সংসদীয় আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলের পক্ষে বিশাল শোডাউন করেছে দলীয় নেতাকর্মীরা।

নির্বাচনী এলাকায় প্রতিদিন অন্যান্য ইউনিয়নের ন্যায় শুক্রবার (১৩ অক্টোবর) সুজানগর পৌরসভা ও উপজেলার ভায়না ইউনিয়নে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলের পক্ষে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এদিন বিকাল ৪টায় উপজেলার প্রত্যন্ত গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মীরা, সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে মথুরাপুর স্কুল মাঠে এসে সমবেত হয়। এরপর সেখান থেকে শত শত মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা শোভাযাত্রা বের করেন। শোভাযত্রাটি সুজানগর পৌরসভা ও ভায়না ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কামরুজ্জামান উজ্জলের পক্ষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ও সফলতার কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এসময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।

বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা রেখে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জল বলেন, পাবনা-২ নির্বাচনী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই আমি আশা রাখি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন দেবেন। আর আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, পাবনা আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক কামরুজ্জামান উজ্জল বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক হিসেবেও। এবং এই নেতা বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে চলেছেন।

তারা আরও জানান, নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন, সমাজ সেবা ও ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে নির্বাচনী এলাকা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলকেই মনোনয়ন দেবেন বলেও প্রত্যাশা রাখেন তারা।

শোডাউনে অংশগ্রহণ করেন, সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল জব্বার মাস্টার, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আাজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন।

আরও অংশগ্রহণ করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউািনয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষারসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকমীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930