IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> নৌকার বিজয় ঘটানো ছাড়া কোন পথ নেই : এমপি

বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির মাসিক সভা

নৌকার বিজয় ঘটানো ছাড়া কোন পথ নেই : এমপি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে আরও দৃঢ় ভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক। জাতীয় নির্বাচনে নৌকার বিজয় ঘটানো ছাড়া কোন পথ নেই। নৌকার বিজয়ের লক্ষ্যে কেন্দ্র কমিটি গঠন সহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। তৃণমূল আওয়ামী লীগকে কার্যকরি করতেই কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। নৌকার বিরোধীতা করে লাভ নেই। তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে জাতীয় সংসদ নির্বাচন সবার আগে। নৌকার বিজয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।

শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ আছে বলেই কোন বিশৃংখলা নেই। তার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। দলীয় নির্দেশনা মেনে সবাইকে নৌকার বিজয়ে কাজ করতে হবে। দেশে উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে রাজনীতিক পরিস্থিতি সাংগঠনিক ভাবেই এগিয়ে নিতে হবে। মাসিক সভার শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রস্তার গ্রহণের পাশাপাশি দোয়া করা হয়। সেই সাথে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন, জেল হত্যা দিবস সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম প্রামানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, সদস্য হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম হেলাল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, আল-মামুন, জাহাঙ্গীর আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, মাজেদুল ইসলাম সোহাগ, রেজাউল হক, আসলাম আলী আসকান।

এছাড়াও আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মটর, বকুল আলী খরাদি, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, কাউসার আলী, লোকমান আলী, আকবর আলী, শাহরিয়া আলী, আব্দুল জলিল, জাহেদুর রহিম মিঠু, সোলাইমান আলী হিরু, মিজানুর রহমান, জাফর আহম্মেদ শিমুল, আমজাদ হোসেন মৃধা, আতাউর রহমান, মমতাজ আক্তার বেবী, জহুরুল ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুনসহ উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news