IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> সরকার পদত্যাগ করতে বাধ্য হবে : দুলু

সরকার পদত্যাগ করতে বাধ্য হবে : দুলু

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুককদার দুলু বলেছেন, গত ১৫ বছর যাবত তত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবীতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি সরকার যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবাধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করবে আজকে বিএনপিসহ সকল দল যে এক দফার আন্দোলন করছে তা চলছে চলবে, যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে।

তিনি বলেন, জনগন জানে গত ২০১৪ এবং ২০১৮ সালে দেশে কোন ভোট হয় নাই, কোন ভোটার ভোট কেন্দ্রে যায় নাই। তারা জোর করে দীর্ঘ ১৫ বছর রাষ্ট্রিয় ক্ষমতায় আছে। আজক শুধু বাংলদেশেই নয় সারা বিশ্বের মানুষ আমেরিকা ইউরোপসহ সারা পৃথিবী এখন বাংলাদেশের জনগনের পাশে দাড়িয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনেই হবে এবং সরকর কে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধিনে নিবাচন করতে যে আন্দোলন সংগ্রাম চলছে সরকার কে আমরা বাধ্য করবো, সরকার বাধ্য হবে এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। যতক্ষন পর্যন্ত সরকার পদত্যাগ না করবে ততক্ষণ এ আন্দোলন চলছে এবং চলবে।

রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে ঢাকার মহাসবমাবেশকে সফল করতে এক প্রস্তুতিমুলক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের সিনিয়ার নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news