IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বিএনএম থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মেজর শরিফ

রাজশাহী-১ আসন

বিএনএম থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মেজর শরিফ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি প্রার্থী মেজর শরিফ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি প্রার্থী মেজর শরিফ উদ্দিন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ছোট ভাই বিএনপি সরকারের সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) থেকে নির্বাচনে অংশ গ্রহণে গোদাগাড়ী-তানোরে আসনে মানুষের মধ্যে আলোচনা তুঙ্গে।

বেশ কিছুদিন আগে থেকে তিনি বিএনএমের কেন্দ্রীয় নেতাদের সাথে গোপন বৈঠক করছেন এবং ইতোমধ্যে সদস্য পদও গ্রহণ করেছেন বলে বিএনপির নির্ভর যোগ্য সূত্র থেকে জানা গেছে। সর্বশেষ গত বুধবার দিবাগত রাতে আবারও একটি বৈঠক হয় বিএনএম’র সম্ভাব্য প্রার্থীদের নিয়ে। ওই বৈঠকে বিএনপির কোন নেতা রাজশাহীর কোন আসন থেকে নির্বাচনে অংশ নিবেন, সেটি নির্ধারণ করা হয়।

প্রায়াত আমিনুল হকের স্থান ধরে রাখতে মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন গোদাগাড়ী-তানোরের মাঠ গোছাতে শুরু করে। এতে বিএনপির নেতাকর্মীর উজ্জীবিত হতে থাকে। তবে হঠাৎ করেই নির্বাচন কমিশন হতে নতুন নিবন্ধন পাওয়া বিএনএম দল হতে নির্বাচন করছেন বলে ইতোমধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এতে করে বিএনপির একটি বড় অংশ ক্ষুদ্ধ হয়ে পড়েছেন তার প্রতি।

এদিকে এসব তথ্য নিশ্চিত হওয়ার জন্য মেজর জেনারেল (অব:) শরীফের মুঠোফোনে একাকিবার কল দিলে বন্ধ পাওয়া যায়। হোয়াটসআ্যাপেও মেসেজ দিয়ে জানতে চাওয়া হলে কোন সাড়া মেলেনি।

গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, বিএনএম থেকে তার নির্বাচনের খবরটি আমরাও শুনতে পাচ্ছি। তবে এসব বিষয় নিয়ে তিনিও আমাদেরকে কিছু বলেননি আমরাদেরও তার সাথে যোগাযোগ হয়নি বলে জানান।

মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন বিএনপি ছেড়ে বিএনএম থেকে নির্বাচন করলে বিএনপির কোন ক্ষতি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এমনটি হওয়ার কিছু নেই। কেন্দ্রে থেকেই বিএনপি যাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিবেন তার জন্যই আমরা কাজ করবো। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) বিএনপির দূর্গ হিসেবে পরিচিত বিএনপি যদি নির্বাচনে আসে যেই নির্বাচন করুন সেই বিজয়ী হবেন বলে জানান।

বিএনএমের গোদাগাড়ী উপজেলা সভাপতি সামশুজ্জোহা বাবু বলেন, ‘এ আসনে আমিসহ দুইজন নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যশী ছিলাম। কিন্তু আমাদের এ আসন থেকে বিএনপির একজন বড় নেতা আমাদের দলে যোগদান করেছেন। তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে আমরা তাঁকে জায়গা ছেড়ে দিচ্ছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news