IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি গোলাম মোস্তফা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি গোলাম মোস্তফা

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি গোলাম মোস্তফা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রহনপুর কলোনি মোড় এলাকার একটি মিলচাতালে উপজেলা যুবলীগ আয়োজিত এক সমাবেশে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আভাস দেন ।

এর আগে সোমবার বিকেলে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন যুবলীগ নেতা মমিন বিশ্বাস।

এদিকে, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের জোর দাবীর প্রেক্ষিত তিনি তাদের আশ্বস্ত করে আগামী ২৯ নভেম্বর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে সমাবেশে ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন, তার ছোট ভাই রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস।

সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, এমরান আলী সর্দার, শামীম হোসেন, খাইরুল ইসলাম, মামুনুর রশিদ, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিলিয়ারা বেগমসহ তৃনমূল নেতাকর্মীবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news