IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> উপহারে সম্পদশালী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোস্তফা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

উপহারে সম্পদশালী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোস্তফা

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি গোলাম মোস্তফা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাম মোস্তফা বিশ্বাস। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি। গত ১০ বছর সংসদ সদস্য না থেকেও বাৎসরিক আয় ও সম্পদ কয়েক গুণ বেড়েছে এই সাবেক এমপির।

সম্প্রতি নির্বাচন কমিশনে তার জমা দেয়া হলফনামা ও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সময় তার জমা দেয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। একাদশ সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেননি। কিন্তু দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় ঘুরে ফিরে আলোচনায় আসছে তার আয় ও সম্পদের হিসাব।

বিগত ১০ বছরে কৃষি খাত থেকে আয় ও নগদ অর্থ কমলেও সম্পদ বেড়েছে ১২ গুন । আর তার স্ত্রীর বেড়েছে ২৩ গুন । ২০১৩ সালে জমা দেয়া হলফনামায় স্ত্রীর নগদ ৫ হাজার টাকা থাকলেও চলতি হলফনামায় তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ টাকায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১ লাখ টাকা থাকলেও বর্তমানে রয়েছে ৫০ লাখ টাকা ও স্ত্রীর নামে রয়েছে ৯ লক্ষ ৭৭ হাজার ২ শত টাকা। এছাড়া ২০১৩ সালে স্থায়ী আমানতে বিনিয়োগ (পরিবার সঞ্চয়পত্র) হিসেবে দেখানো না হলেও বর্তমান হলফনামায় হয়েছে ৩০ লাখ টাকা আর স্ত্রীর দেখানো হয়েছে ৪৭ লাখ টাকা।

দানসূত্রে কৃষিজমি পেয়েছেন (৮ একর) ২৪.২৪ বিঘা এবং পূর্বচলে ৬ লাখ টাকায় অকৃষি জমি কিনেছেন ৩ কাঠা। এছাড়া যৌথ মালিকানায় ৭১ হাজার ৪২৯ মূল্যের বাড়ি রয়েছে এ সাবেক সংসদ সদস্যের। স্ত্রীর নামে ১০ বছর আগে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের আট ভরি স্বর্ণ ছিল। চলতি হলফনামায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ ভরিতে, যা উপহার হিসেবে দেখানো হয়েছে।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করা সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাসের নিজের ও তাঁর স্ত্রীর আয় ও সম্পদের হিসাব সঠিক নয়, নামমাত্র উপস্থাপন বলে অভিযোগ তুলেছেন ভোটের মাঠে সক্রিয়রা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news