IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> নির্বাচনী মাঠে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন

নির্বাচনী মাঠে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় (নৌকার)র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ জিয়াউর রহমান ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস নিজ নিজ ভোটার-সমর্থকদের নিয়ে এ আসনের তিন উপজেলায় নির্বাচনী মাঠে বিভিন্ন প্রচারাভিযানে ব্যস্ত সময় পার করছেন। দু’প্রার্থীই শতভাগ বিজয়ের আশা নিয়ে মাঠ গরম করে চলেছেন। তবে এ আসনের ৪,৩১,০৭২ জন ভোটার দু’প্রার্থীর পূর্বের আমলনামা ক্ষতিয়ে দেখছেন।

এ আসনের ভোটার সমর্থকরা দু’ এমপির বিগত দিনের দোষ-গুণ চুলচেরা বিশ্লেষণ করছেন সর্বত্র। তবে এবারের ভোটে প্রধান বিরোধী দল বিএনপি-জামায়াত অনুপস্থিত থাকায় ওইসব ভোটারকে যে প্রার্থী বেশী টানতে পারবেন তিনিই বিজয়ের কাছাকাছি যেতে পারবেন বলে বিজ্ঞজনেরা আশা করছেন।

এদিকে দু’ প্রার্থীই আওয়ামী ঘরানার, তাই আওয়ামীলীগের ভোটার-সমর্থকরাও বিভ্রান্তীতে পড়েছেন। অতি সম্প্রতি গোমস্তাপুর উপজেলা অওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে দু’ প্রার্থীর মধ্যে চলছে স্নায়ু যুদ্ধ।

অপরদিকে ভোটার-সমর্থকদের মাঝে (পুরাতন রোগ) তিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দু’ এমপি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত মান-অভিমান, সংসদীয় এ আসনের তিন উপজেলার রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ, মর্টার টিউবওয়েল বরাদ্দ ইত্যাদী বিষয়ে কার কতটুকু অবদান তার হিসাব-নিকাশ ভোটের সময় আলোচনায় উঠে আসছে।

এদিকে তিন উপজেলার ১৬টি ইউনিয়নে ১৮২টি ভোট কেন্দ্রে ৯৯৩টি ভোট কক্ষে ২লাখ, ১৪ হাজার ৩৫৬ জন পুরুষ ও ২লাখ, ১৬ হাজার,৭১৫ জন মহিলা অর্থাৎ মোট ৪ লাখ, ৩১ হাজার, ৭২ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করার কথা। তবে বিরোধী দলের ও মতের ভোটরগণ এবার ভোট দিতে আগহী নন। ওইসব ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে দু’প্রার্থীই মরিয়া হয়ে মাঠে কাজ করছেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, দু’ প্রার্থীর ভোটার-সমর্থকদের মধ্যে নতুন নতুন মেরুকরণ হচ্ছে।

এ পর্যন্ত এ আসনের তিন উপজেলায় দু’ প্রার্থীর ভোটার-সমর্থকদের মধ্যে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ছাড়া অন্য কোন প্রার্থীর প্রচারনা লক্ষ্য করা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোটার-সমর্থকরা আশায় দিন গুনছে কার গলায় বিজয় মালা উঠবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news