IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বাগমারায় প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার কাঁচি প্রতীকের কর্মীরা

বাগমারায় প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার কাঁচি প্রতীকের কর্মীরা

বাগমারায় প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার কাঁচি প্রতীকের কর্মীরা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় থামছেই না নির্বাচনী সহিংসতা। মনোনয়ন ঘোষণার পর থেকে এক পাক্ষিক হামলার শিকার হচ্ছে কাঁচি প্রতীকের পক্ষে কাজ করা নেতাকর্মীরা। গত ২৬ নভেম্বর থেকে নৌকার প্রার্থীর ক্যাডার বাহিনীর হামলায় অতিষ্ট হয়ে পড়েছে কাঁচি প্রতীকের সমর্থক সহ সাধারণ মানুষ।

শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার বেশ কয়েটি স্থানে তাদের হামলার শিকার হয়েছে নেতাকর্মীরা। দিনের বেলাতে তেমন হামলার ঘটনা না ঘটলেও বেশির ভাগ সময় সন্ধ্যার পরপর হামলা করে নৌকার সমর্থকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নে কাঁচি প্রতীকের মোহাম্মদপুর এবং জ্যোতিনগঞ্জ বাজারে নৌকা প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে বেশ কয়েক জনকে পিটিয়ে আহত করে। আহতের মধ্যে বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। সেই সাথে শরীরের অনেক স্থান ফুলে গেছে। আব্দুল বারীক ছাড়াও বেশ কয়েকজনকে আহত করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীকের পক্ষে কাজ করায় তার প্রচারণার বহরে হামলার ঘটনা ঘটেছে। পূর্বপরিকল্পিত ভাবে লাঠিসোটা নিয়ে উৎপেতে থাকা বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাবের আলীর নেতৃত্বে দুই শতাধিক ক্যাডার শান্তিপূর্ণ প্রচারণায় হামলা করে। কাঁচি প্রতীকের প্রচারণার বহর জ্যোতিনগঞ্জ বাজারে পৌঁছালে দুইদিক থেকে তাদের গতিরোধ করা হয়। ওই সময় কোন কথা বলার আগেই কাঁচি প্রতীকের সমর্থকদের উপর হামলা করে। মটরসাইকেল নিয়ে প্রচারণা করছিলেন কাঁচি প্রতীকের সমর্থকরা। এ সময় তাদের উপরে হামলা চালানো হয়েছে।

নৌকা প্রতীক পাওয়ার পর থেকেই উপজেলা জুড়ে তান্ডব চালিয়ে যাচ্ছে আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনী। শান্তির বাগমারাকে রক্তাক্ত করতে মারিয়া হয়ে পড়েছে তারা। বাগমারার মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে যেতে না পারে সে জন্য প্রতিদিনই হামলা চালিয়ে আতংক সৃষ্টি করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাঁচি প্রতীকের প্রার্থী এনামুল হক এমপি বলেন, নির্বাচন হবে উৎসব মূখর। সেখানে নৌকার প্রার্থীসহ তার লোকজন আমার পক্ষের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এটা কোন সুষ্ঠু রাজনীতি হতে পারে না। উভয় আওয়ামী লীগের প্রার্থী। একজন নৌকা পেয়েছে আর আমি সমর্থন নিয়ে নির্বাচন করছি। যার জনপ্রিয়তা বেশি জনগণ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। হুমকী-ধামকী দিয়ে তো জনপ্রিয়তা অর্জন করা যায় না। ভোটারদের ভালোবাসা দিয়ে ভোট কেন্দ্রে আনতে হবে। সেটা না করে প্রতিদিনই আমার নেতাকর্মীদের উপর হামলা করছে। প্রতিটি ঘটনায় অভিযোগের পাশাপাশি মামলা দায়ের করা হচ্ছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাঁচির প্রচার-প্রচারণায় নৌকার সমর্থকরা বাধা দেয় এবং হাতাহাতির ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখানো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news