IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বাগমারায় বুলেটের বিরুদ্ধে জনগণ ব্যালটেই নির্ধারণ করবে অভিভাবক : এনামুল

বাগমারায় বুলেটের বিরুদ্ধে জনগণ ব্যালটেই নির্ধারণ করবে অভিভাবক : এনামুল

বাগমারায় বুলেটের বিরুদ্ধে জনগণ ব্যালটেই নির্ধারণ করবে অভিভাবক : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা জুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে নৌকার প্রার্থী ও তাঁর অনুসারীদের কর্মকান্ডে। শান্তির বাগমারায় নৌকা প্রতীক পাওয়ার পর থেকে উপজেলা জুড়ে ত্রাসের রাজত্ব যেন কায়েম করে চলেছে নৌকার প্রাথী আবুল কালাম আজাদ। নৌকার বিপক্ষে কাঁচি প্রতীকের ভোট করলেই হামলার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। কবে যে কাকে মারপিট করছে সেটার কোন হিসেব নেই। প্রতিদিনই নৌকার অনুসারীদের হামলার শিকার হয়ে কাউকে না কাউকে মেডিকেলে ভর্তি হতে হচ্ছে।

উপজেলার বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী ভাংচুরের পাশাপাশি পোস্টার লাগাতে বাধা প্রদান, পোস্টার ছিড়ে পুড়িয়ে ফেলা সহ হুমকী-ধামকী অব্যাহত রয়েছে। নৌকার প্রার্থী সহ তার অনুসারীদের এমন কর্মকান্ডের ঘটনায় বেশ কয়েকটি মামলা সহ অভিযোগ হয়েছে বিভিন্ন সময়। প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সেগুলো বন্ধে আইনগত পদক্ষেপও নিয়েছেন। এরপরও বন্ধ হচ্ছে না তাদের সন্ত্রাসী কর্মকান্ড। আবুল কালাম আজাদ সহ তার অনুসারীরা বুলেটের ভয় দেখিয়ে অরাজকতার সৃষ্টি করেছেন বলে অনেক অভিযোগ তুলেছেন।

সম্প্রতি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ, এসপি, নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধান মিলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এবং কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির মধ্যে সংঘাত ভুলে শান্তিপূর্ণ নির্বাচনের পথে আসার জন্য মিল করে দেয়া হয়েছে। ওই সময় মোলাকাত করার পাশাপাশি কোলাকুলি করেন তারা। তবে সেটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। সেই রাতেই কাঁচি প্রতীকের বেশ কয়েকটি নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। দিনের বেলায় বাগমারা জুড়ে যেখানে কাঁচি প্রতীকের পোস্টার লাগানো হয় রাতে সেগুলো কেটে নিয়ে যাওয়া হয়।

বাগমারায় বুলেটের বিরুদ্ধে জনগণ ব্যালটেই নির্ধারণ করবে অভিভাবক : এনামুল

নির্বাচনের আগেই যে প্রার্থী এমন সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে উপজেলাতে আতঙ্কের সৃষ্টি করতে পারে তাকে কিভাবে লোকজন ভোট দিয়ে বিজয়ী করবে। কাঁচি প্রতীকের প্রার্থী তিন বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, আমি ১৫ বছরে অশান্ত আর রক্তাক্ত বাগমারাকে শান্তি এবং উন্নয়নের জনপদে পরিণত করেছি। শান্তির বাগমারায় কোন ভাবে অশান্তি আর সন্ত্রাসীর জনপদে পরিণত করতে দেবো না। ভোটাররা এবার বুলেটের ভয় দেখানো সন্ত্রাসীদের উচিৎ জবার দিবে ব্যালটের মাধ্যমে। ভোটাররাই পারে শান্তির জনপদকে ধরে রাখতে।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি আরও বলেন, আমি জনগণের প্রার্থী হিসেবে কাঁচি প্রতীকে নির্বাচন করছি। বাগমারার আপামর জনগণ কাঁচি প্রতীকে রায় দিয়ে শান্তির জনপদের উন্নয়ন নিশ্চিত করবে। নির্বাচনের আগেই যারা হামলা করার পাশাপাশি ভয়ভীতি দেখাতে পারে তারা কিভাবে মানুষকে শান্তিতে রাখবে। সেই সাথে অনেকের চেহারা পরিবর্তন করে দেয়ার হুমকী দিয়েছে। কাঁচি প্রতীকের পক্ষে যে ভাবে জনতার ঢল নেমেছে তাতে করে বুলেটের ভয় দেখিয়ে তাদের ভোট দিতে বাধা সৃষ্টি করে লাভ হবে না। আসন্ন নির্বাচনে শান্তির প্রতীককে নির্বাচিত করার দায়িত্ব বাগমারাবাসীর।

সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন বলেন, নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টি করতে চাইলে ছাড় দেয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। ভোটাররা তাদের মূল্যমান ভোট যাকে খুশি তাকে দিয়ে নির্বাচিত করবে। শান্তিপূর্ণ নির্বাচনের সকল পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news