IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> নারী উন্নয়নে রাজশাহীকে মডেল হিসেবে তৈরিতে কাজ করবো : বাদশা

নারী উন্নয়নে রাজশাহীকে মডেল হিসেবে তৈরিতে কাজ করবো : বাদশা

নারী উন্নয়নে রাজশাহীকে মডেল হিসেবে তৈরিতে কাজ করবো : বাদশা

ধূমকেতু প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে বিজয়ী করার লক্ষ্যে নারী সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় নগরীর রায়পাড়া এলাকায় নারী সভা করা হয়। নারী সভা শেষে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।

নারী সভায় বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

তিনি বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেষ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তিনি আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। যেখানে নারীর ক্ষমতায়ন অধিক গুরুত্ব পেয়েছে। একারণেই নারী সমাজের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। কিন্তু রাজশাহীতে বিগত সময় যিনি সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন, তিনি নারীদের উন্নয়নে আশ্বাস ছাড়া কোন কাজ করেন নি। নারীর উন্নয়ন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীরাও তাদের ভাগ্যন্নয়নের জন্য পরিবর্তন চাচ্ছেন। একারণেই পাড়া মহল্লায় নারীরা কাঁচি প্রতিকের বিজয়ের জন্য কাজ করছেন। রাজশাহীতে অর্ধেকের বেশি নারী ভোটার রয়েছেন। আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে নারীদের উন্নয়নে রাজশাহীকে মডেল হিসেবে তৈরিতে কাজ করবো। এসময় তিনি পাড়া-মহল্লায় নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাঁচি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

নারী সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু প্রমুখ।

এসময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর বিনোদপুর, মির্জাপুর, কাজলাসহ ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করা হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news