IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মাহির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত পোনে ১২টার দিকে চিত্রনায়িকা মাহিয়া মাহির পক্ষে গোদাগাড়ী মডেল থানায় মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই জাহিদুল ইসলাম।

মামলার আসামীরা হলেন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, দেওপাড়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি ও প্রেমতলী ডিগ্রী কলেজের ল্যাব-সহকারি রিজওয়ান, দেওপাড়া ইউপি ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন আলী, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও গোদাগাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালমান ফিরোজ ফয়সাল এবং রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ বাবু।

এছাড়াও এই মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসন্ন দাদ্বশ জাতীয় নির্বাচন উপলক্ষে ট্রাক প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া এলাকায় ব্যাপক প্রচারনা সুবিধার্থে তার নির্বাচনী এলাকা রাজশাহী-১ আসনে ট্রাক প্রতীকের একাধিক নির্বাচনী অফিস রয়েছে।

উল্লেখ্য যে গত ৩১ ডিসেম্বর র্বোবার রাত অনুমান সোয়া ২ টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল সেলিম মার্কেটে ট্রাক প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া’র অনুমোদিত নির্বাচনী অফিসে আসামীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে অগ্নি সংযোগ করে ট্রাক মার্কা প্রতীকের পোস্টারসহ নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। ২৯ ডিসেম্বর রাত ৯ টার দিকে পালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে শারমিন আক্তার নিপা মাহিয়া’র প্রচারনাকালে আসামীরা আমাদেরকে নির্বাচনী প্রচারে বাধা প্রদান করে। একপর্যায়ে আসামীদের সাথে আমাদের লোকজনদের সাথে কথাকাটিকাটি হয়। তখন আসামীগণ ফোন করে আরও অজ্ঞাতনামা লোকজনদেরকে ঘটনাস্থলে আসতে বলে। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়।

এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, চিত্র নায়িকা মাহিয়ার অফিসে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদানের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬৮। মামলার তদন্তকারি কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news