IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> নৌকা ও ট্রাকের মধ্যে হাড্ডা হাড্ডি লড়ায়ের সম্ভাবনা

নওগাঁ-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

নৌকা ও ট্রাকের মধ্যে হাড্ডা হাড্ডি লড়ায়ের সম্ভাবনা

বাবু সাধন চন্দ্র মজুমদার ও খালেকুজ্জামান তোতা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নওগাঁ-১ আসনে প্রার্থীদের পদচারণা ও প্রচারণা ততই বেড়ে যাচ্ছে।

নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৪ জন হলেও মূলত নির্বাচনী প্রচার প্রচারণায় মেতে উঠেছে দু’জন প্রার্থী আর তাদের মধ্যেই এই আসনে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে বলে এই এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন।

দ্বিমুখী নির্বাচনী লড়াইয়ের এই প্রার্থীরা হচ্ছেন সরকারে খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার তিনি লড়ছেন দলীয় প্রতীক নৌকা নিয়ে অপর জন হচ্ছে নিয়ামতপুর উপজেলার চন্দন নগর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাবেক সহ সভাপতি খালেকুজ্জামান (তোতা) স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে।

বর্তমানে নওগাঁ-১ আসনের প্রার্থীদের কর্মী সমর্থক গণ নাওয়া খাওয়া ছেড়ে এখন বিভিন্ন হাটে বাজারে গ্রামে গঞ্জ শহর বন্দরে ভোট প্রার্থনায় মেতে উঠেছে। মোবাইল নেটওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় নির্বাচনী ভোটের মাঠ এখন মুখরিত। সকাল হলেই তীব্র শীত কুয়াশাকে উপেক্ষা করে প্রার্থীরা বিভিন্ন গ্রামে গিয়ে পথসভা, জনসভা ও পথ চলতে চলতে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ভোট প্রার্থনা করে চলেছেন। বিভিন্ন সভা সমাবেশে খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলিকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে জনগনের নিকট নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা বলছেন শেখ হাসিনা তার দলের যে প্রার্থীই নির্বাচিত হোকনা কেন দেশের উন্নয়নে তিনি জীবন দিয়ে দিবেন। সাধন চন্দ্র মজুমদার ৩বার এমপি এবং মন্ত্রী হয়ে এলাকায় কি উন্নয়ন করেছেন তা জনগন বেশ ভালই জানেন সারাদেশের ন্যায় এই আসনেও হাসিনা সরকারের দেয়া উন্নয়নই তিনি করেছেন, ব্যক্তিগতভাবে তিনি অনেক কিছু করতে পারতেন তা তিনি করেননি বরং দীর্ঘ সময়ে তিনি ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করেছেন। জনগন আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে ৫ টি বছর আমি জনগনে অতন্ত্র প্রহরী ও গোলাম হয়ে দেশের ও এলাকার উন্নয়নে কাজ করে যাব বলেও স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা তার নির্বাচনী সভা সমাবেশে প্রচার প্রচারণা করে যাচ্ছেন।

এই আসনে সরকার দলীয় প্রার্থী সাধন চন্দ্র মজুমদার (নৌকা) স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা (ট্রাক). অপর স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী (ঈগল) জাতীয় পার্টি এরশাদের গ্রুপের আকবর আলি কালু (লাঙ্গল) প্রতিকে মাঠে লড়ছেন। এলাকায় ৪জন প্রার্থীর কম বেশী পোষ্টার ফেস্টুন প্রচার প্রচারণা দেখা গেলেও এই আসনে নৌকা ও ট্রাকের মধ্যেই হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে এলাকার সাধারণ ভোটারগণ জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news