IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> কাঁচি প্রতীকের জয় হলেই জনতার জয় হবে : বাদশ

কাঁচি প্রতীকের প্রচার মিছিলে হাজার হাজার মানুষের ঢল

কাঁচি প্রতীকের জয় হলেই জনতার জয় হবে : বাদশ

কাঁচি প্রতীকের জয় হলেই জনতার জয় হবে : বাদশ

ধূমকেতু প্রতিবেদক : কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, ‘আজকে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী আছে। ভোট উন্মুক্ত করে দিয়েছি। নির্বাচনে যার যার ভোট, সে তার শান্তিমতো দিবে। সে পরিবেশ রক্ষা করতে হবে। ৭ জানুয়ারির নির্বাচনে আমরা সফল হবো। জনতার জয় হবে।’ প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট। সুতরাং রাজশাহী-২ (সদর) আসনে কাঁচি প্রতীকের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা আর দমিয়ে রাখা যাবে না। আগামী ৭ তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে কাঁচি প্রতীকের জয় হবে। আর কাঁচি প্রতীকের জয় হলেই জনতার জয় হবে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

তিনি আরও বলেন, ১৫ বছর ধরে ক্ষমতায় থেকেও যিনি জনগণের নূন্যতম আস্থা অর্জন করতে পারে নি, রাজশাহীর মানুষ তাকে চাই না। একারণেই পাড়া-মহল্লায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ পরিবর্তন ও আস্থার প্রতীক হিসেবে কাঁচি প্রতীকের বিজয়ের লক্ষ্যে মাঠে নেমেছে।

বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে বারবার স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এবারের নির্বাচনের জাতীয় ও আন্তজার্তিক পেক্ষাপট ভিন্ন। এবারের নির্বাচন যে কোন মূল্যে সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক হতে হবে। যার যার জনপ্রিয়তা নিয়ে বিজয়ী হতে হবে। আর রাজশাহীতে কাঁচি প্রতীক নির্বাচনে না আসলে নির্বাচন কখনোই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হতো না। অথচ হওয়ায় ভেসে ক্ষমতার মসনদে বসা জনবিচ্ছিন্ন নেতা রাজশাহীতে যেন আওয়ামী লীগের কেউ ‘স্বতন্ত্র’ হিসেবে নির্বাচন করতে না পারে, সেজন্য নানাবিধ চাপ সৃষ্টি করেছে। আজ ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে মেতেছে। তবে সেই ষড়যন্ত্রও সফল হয় নি। ৩ জানুয়ারি নিয়ে যে মিথ্যা গুঞ্জন ছড়ানো হয়েছিলো, তাও ব্যর্থ হয়েছে। সুতরাং কোন ষড়যন্ত্রই আর কাঁচি প্রতীকের জয় রুখতে পারবে না। মানুষ যেভাবে কাঁচি প্রতীকের পক্ষে স্বতঃর্স্ফুতভাবে এগিয়ে এসেছে, সেটা দমানো যাবে না।

তিনি আরও বলেন, মানুষ উন্নয়নের পক্ষে আজ সোচ্চার। পরিবর্তনের পক্ষে সোচ্চার। কাঁচি প্রতীকের পক্ষে সোচ্চার। সুতরাং কাঁচি প্রতীকের বিজয় সুনিশ্চিত। এসময় আগামী ৭ জানুয়ারি সকলকে ভোট কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এদিন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনের নেতৃত্বে পৃথক দুটি বিশাল প্রচার মিছিল ও প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে হাজার হাজার মানুষের ঢল নামে। এছাড়া আজকেও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের আয়োজনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে হাজার হাজার কর্মী, সমর্থক ও ভোটাররা অংশ নেয়। এসকল কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news