IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> দিনাজপুরে শেষ মূহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

দিনাজপুরে শেষ মূহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

দিনাজপুরে শেষ মূহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : আর মাত্র তিনদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মূহূর্তে জমে উঠছে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের নির্বাচনী প্রচার প্রচারণা দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে গণসংযোগ, মাইকিং ও পথসভা।

ফুলবাড়ী-পার্বতীপুরের ১৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসন। এ আসনে রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া পাথর খনিসহ দেশের সবচেয়ে বড় লোকোমটিভ কারখানা। দেশের গুরুত্বপূর্ণ এই আসনে নৌকা প্রতীক নিয়ে লাগাতার ৭ বারের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এবার ৮ম বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন তিনি।

প্রথমবারের মতো তার সাথে এই আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতীদ্বন্দ্বিতা করছেন একই দলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হযরত আলী বেলাল, ঈগল প্রতীক নিয়ে ব্রিগিডিয়ার জেনারেল ডাঃ তোজাম্মেল হক ও জাতীয় পাটির প্রার্থী নাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন প্রার্থীদের পরিচিত কম থাকায় প্রায় সুবিধাজনক অবস্থানে আছেন নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এর পরেও তার দুই কন্যাকে সাথে নিয়ে দুই উপজেলার মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন তিনি। ভোট চাইছেন এলাকা ও দেশের উন্নয়নের কথা বলে।

অপরদিকে, দুই উপজেলার সকল ইউনিয়নে ভোটারদের দারে দারে ছুটছেন স্বতন্ত্র ও জাতীয় পাটির প্রার্থীগণ। ভোটারদের দিচ্ছেন নানামূখী প্রতিশ্রুতি। এ আসনে মোট ভোট কেন্দ্রর সংখ্যা ১৩৯টি হালনাগাদ ভোটারসহ মোট ভোটার সংখ্যা ৪৫০১৩৮ জন্য। এদের মধ্যে পুরুষ ২২৫১৩১ জন, নারী ভোটার ২০২৫০০৪ জন ও হিজড়া ভোটার ৩ জন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news