IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> নিজের ভোট দিতে পারবেন না ওমর ফারুক চৌধুরী

নিজের ভোট দিতে পারবেন না ওমর ফারুক চৌধুরী

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : নৌকা প্রতীকে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তবে নিজের ভোটটিই তিনি নিজেকে দিতে পারবেন না। কারণ, তিনি ওই নির্বাচনী এলাকার ভোটার নন। ওমর ফারুক চৌধুরী রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড এলাকার ভোটার। যদিও তাঁর আদিবাড়ী তানোর উপজেলার কলমা ইউনিয়নের চোরখৈর গ্রামে।

ভোটার না হলেও তিনি রাজশাহী-১ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি)। এমপি ফারুকের ভোটকেন্দ্র রাজশাহী শহরের বিবি হিন্দু একাডেমি স্কুল। এখানে তাঁর ভোটিং ক্রমিক নম্বর ৪৯৮। সর্বশেষ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীর বিবি হিন্দু একাডেমি স্কুলে গিয়ে তিনি ভোট দেন। স্কুলটি নগরীর সাগরপাড়ায়। ফারুকের স্থায়ী ঠিকানা এই সাগরপাড়া। তিনি এখন নিউমার্কেট এলাকায় থাকেন।

এ বিষয়ে কথা বলার জন্য এমপি ওমর ফারুক চৌধুরীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিভিন্ন স্থানে সমাবেশের সময় এই এলাকার জন্য নিজের অবদান তুলে ধরছেন ফারুক চৌধুরী। বলছেন, এই এলাকায় তিনি ভেসে আসেননি।

এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সাল থেকে পরপর তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বিনা ভোটে। এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এবার তাঁর সামনে শক্ত প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news