IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> প্রোপাগান্ডা ছড়িয়ে কাঁচির জোয়ারকে থামানো যাবে না : বাদশা

ভোট দিলেন স্বতন্ত্রপ্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান

প্রোপাগান্ডা ছড়িয়ে কাঁচির জোয়ারকে থামানো যাবে না : বাদশা

প্রোপাগান্ডা ছড়িয়ে কাঁচির জোয়ারকে থামানো যাবে না : বাদশা

ধূমকেতু প্রতিবেদক : জনবিচ্ছিন্ন হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্ববিদ্ধ করাসহ ভোটারদের মাঝে প্রোপাগান্ডা ছড়িয়ে কাঁচির জোয়ারকে থামানো যাবে না। সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে ভোটের আগের রাতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বানোয়াট বক্তব্য অনলাইনে ছড়িয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছে ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। এছাড়া ফজলে হোসেন বাদশা আচরণবিধি লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

রোববার (৭ জানুয়ারি) নগরীর চারখুটা ইউসেপ মোমেনা স্কুল কেন্দ্রে বেলা ১০ টায় নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরও বলেন, অধিকংশ ভোট কেন্দ্রে কাঁচি প্রতীকের ব্যপক সমর্থন দেখেছি। ভোটাররা ভোট দিচ্ছেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার লোকজন গুজব ছড়াচ্ছেন। তবে সকল গুজব, ষড়যন্ত্র মোকাবিলা করে কাঁচি প্রতীকের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এর আগে, নগরীর ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেন অধ্যক্ষ বাদশা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোসাব্বিরুল ইসলাম।

উল্লেখ্য, রাজশাহী সদর আসনে মোট ভোটার ৩,৫২,৭৮৩ জন। এই আসন থেকে মোট প্রতিন্দ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। সকাল ৮টা থেকে একযোগে ১১২ টি কেন্দ্রে ভোটা গ্রহণ চলছে। এখন পর্যন্ত সদর আসনে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news