IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (৭ জানুয়ারী) সকালে জেলার কেন্দ্রেগুলোয় ভোটার উপস্থিত ছিলনা আশানুরূপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতির বাড়ার সম্ভাবনা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদ। এ কেন্দ্র সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়- কুয়াশা থাকার কারণে ভোটার সংখ্যা একেবারেই কম। তবে অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুয়াশা কাটলেই বাড়বে ভোটারের উপস্থিতি।

আব্দুল মালেক নামে মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা জানান, এলাকাটি গ্রামাঞ্চল হয় এখানকার মানুষ দেরিতে সকালের নাস্তা করেন। তারপরেও কুয়াশার কারণে এখানকার লোকজন ভোট দিতে আসছেন না।

তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে। তবে এখন কেন্দ্র ফাকা থাকায় ভোট দিতে কোন সমস্যা হচ্ছে না।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ আলী জানান, সকাল সকাল ভোটের উপস্থিত কম। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে ভোটার সংখ্যা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাগঞ্জের তিনটি আসনে মোট ১৬ প্রার্থী রয়েছেন। তিনটি আসনে ৭টি রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী রয়েছেন। জেলার তিনটি আসনেই আওয়ামী লীগ ও বিএনএফের প্রার্থী, জেলার দুটি আসনে জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির প্রার্থী রয়েছেন।

আরও জানা যায়, বিএনএম, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস দলের একজন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুইজন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন। মোট জেলার দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩ জন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news