IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার বেগুনিয়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণের সময় ঈগল সমর্থকদের বাধা দেয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের স্থানীয় সমর্থকরা।

স্থানীয়রা জানান, উপজেলা যুবলীগের সভাপতি নাছিম মাহমুদসহ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের বেশ কয়েকজন সমর্থক বেগুনীয়া এলাকার ভোটারদের বাড়িতে গিয়ে টাকা বিতরণ করেন। এসময় তারা ভোটারদের কেন্দ্রে যাতায়াত খরচ ও বাদাম খাওয়ার খরচের কথা বলে টাকা দিয়ে ঈগল প্রতীকে ভোট চান। স্থানীয় নৌকার সমর্থকরা ঘটনা জানতে পেরে তাদের বাধা দেন। পরে স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও নৌকা প্রতীকের সমর্থক উজ্জ্বল হোসেন বলেন, ঈগল প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনতে দেখলে আমরা নিষেধ করি ও বাধা দিই। পরে স্থানীয়দের বাধা পেয়ে তারা ফিরে যায়।

উপজেলা যুবলীগের সভাপতি নাছিম মাহমুদ বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। আমি কাউকে টাকা দিইনি। আমি ঈগলের ভোট করায় নানা ভাবে আমাকেই হুমকি দেয়া হচ্ছে।

এবিষয়ে জানতে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাইমেনা শারমীনের সরকারি মোবাইল নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news