IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> ভালোবাসায় সিক্ত নব-নির্বাচিত এমপি আসাদুজ্জামান আসাদ

ভালোবাসায় সিক্ত নব-নির্বাচিত এমপি আসাদুজ্জামান আসাদ

ভালোবাসায় সিক্ত নব-নির্বাচিত এমপি আসাদুজ্জামান আসাদ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : দলীয় নেতা কর্মী সমর্থক , বিভিন্ন সংগঠন ও পবা-মোহনপুরের সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫৪,পবা-মোহনপুর-৩ আসন থেকে বিপুল ভোটে নব-নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

সোমবার (৮ জানুয়ারি) বিকালে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ এবং সকল ইউনিয়ন, পৌরসভার চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও দলীয় অগনিত নেতা কর্মীরা।

আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস, আলমগীর মোর্শেদ রন্জু, সুলতান, মিলন মাস্টার প্রমুখ।

এমপি আসাদুজ্জামান আসাদ বলেন, মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত হয়েছি।পবা-মোহনপুরের মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত ও উপজেলা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

তিনি আরও বলেন, মোহনপুরের মানুষ আমার কাছে কোনো কাজে আসলে খালি হাতে ফেরত আসবে না।সর্বদা তাদের জন্য আমার দ্বার খোলা থাকবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news