IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> আমার নির্বাচনী এলাকায় দালাল-সিন্ডিকেট থাকবে না : সৌরেন্দ্র

আমার নির্বাচনী এলাকায় দালাল-সিন্ডিকেট থাকবে না : সৌরেন্দ্র

আমার নির্বাচনী এলাকায় দালাল-সিন্ডিকেট থাকবে না : সৌরেন্দ্র

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৪৮,নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সংসদ সদস্য পদ নির্বাচিত এলাকার জনগণকে উৎস্বর্গ করে বলেছেন, দালাল-সিন্ডিকেট আমি পছন্দ করি না। আমার কাছে কাউকে দালাল-সিন্ডিকেট ধরে আসতে হবে না। আমার নির্বাচনী এলাকা বদলগাছী-মহাদেবপুর উপজেলায় কারা দালাল ও সিন্ডিকেট তা আগে থেকেই আমার জানা ছিল। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে এসে বদলগাছী-মহাদেবপুর এই দালাল-সিন্ডিকেটগুলো ভাঙতে শুরু করেছি। আমার নির্বাচনী এলাকায় কোন দালাল-সিন্ডিকেট থাকবে না। নওগাঁর বদলগাছীতে বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এই বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে ফুল ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। এরপর দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ-যুবলীগ, মহিলালীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ ও শ্রমীকলীগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, দলীয় নেতারা নেতার জায়গায় থাকবেন। তাঁদের কেউ অসম্মান করতে পারবেন না। আমার নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার স্ত্রী-সন্তান ও আত্বীয় স্বজনেরা কেউ কোন জায়গায় প্রভাব বিস্তার করবে না। সরকারের জ্যেষ্ঠ সচিব ছিলাম। এখন সংসদ সদস্য হয়েছি। আমার আসনের দুটি উপজেলার বদলগাছী ও মহাদেবপুরে হাট-ঘাটে কোনো টেন্ডারবাজী করতে দেব না। সবকিছু নিয়মের মধ্য চলবে। যদি কেউ হাট-ঘাটে টেন্ডারবাজী করার চেষ্টা করে তাঁদেরকে কঠোর হস্তে দমন করব। দুটি উপজেলাকে স্মার্ট করার লক্ষে কাজ করব আবারও বলছি, কাউকে আমার কাছে দালাল-সিন্ডিকেট ধরে আসতে হবে না।

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলুর সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম খান, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ.জা.ম শফি মাহমুদ, সিনিয়র সহ সভাপতি সকিনা সিদ্দিক, সহ সভাপতি হেলাল উদ্দীন সরদার, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন, উপজেলা যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য,সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সরকারের জ্যেষ্ঠ সচিব ছিলেন। বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বালুভরা গ্রামে তাঁর বাড়ি। নওগাঁ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন এই আসনের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম।

অপরদিকে, এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news