IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘জাপায় কাদের-চুন্নুর প্রয়োজন নেই’

‘জাপায় কাদের-চুন্নুর প্রয়োজন নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : রওশন এরশাদ মনোনীত জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই। নেতাকর্মীরা প্রতারক ও বাচালদের দেখতে চায় না। তারা দলের অনেক ক্ষতি করেছেন। পার্টির ইমেজ নষ্ট করেছেন। আমরা পার্টিকে পুনরায় শক্তিশালী করছি।

শুক্রবার কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কাজী মামুন।

তিনি বলেন, বেগম রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে। আমরা পল্লীমাতাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে মহাসচিব মামুন বলেন, কাদের-চুন্নুর জন্য দলের আজ বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেয়া হবে।

এর আগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাজী মামুনূর রশিদ। এসময় তার সঙ্গে ছিলেন রওশনা এরশাদ মনোনীত জাপার নবনিযুক্ত মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্য সচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।

পরে পল্লীবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন মহাসচিব কাজী মামুনূর রশিদ। কার্যালয় পরিদর্শন ও পার্টির স্টাফদের খোঁজখবর নেন তিনি। পরে কার্যলয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news