IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> প্রচারণায় নেমেছে মান্দার চেয়ারম্যান পদে উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা

প্রচারণায় নেমেছে মান্দার চেয়ারম্যান পদে উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা

মান্দার চেয়ারম্যান পদে উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসীল ঘোষণার পর থেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এ নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে গণসংযোগ করছেন পাড়া-মহল্লায়।

সম্ভাব্য এসব প্রার্থীদের পদচারনায় সরগরম হয়েছে উঠেছে ভোটের মাঠ। পছন্দের প্রার্থী নিয়ে তর্ক-বির্তকে জড়িয়ে পড়ছেন ভোটাররা। আলোচনা আর সমালোচনায় জমে উঠেছে হাটবাজার ও চায়ের স্টল।

স্থানীয় একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ ঘরোনার অন্তত চারজন প্রার্থী এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন। এ লক্ষ্য নিয়ে তাঁরা গণসংযোগ করছেন। বিগত নির্বাচনে ইচ্ছে থাকলেও দলীয় প্রতীকের কারণে তাঁর অংশ নিতে পারেননি। এবারে দলীয় প্রতীক থাকছে না। এ কারণে অনেকটা স্বাচ্ছ্যন্দেই তাঁরা লড়তে পারবেন ভোটের মাঠে।

তবে, বিএনপির কোনো প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। দলটির দু’একজন প্রার্থীর নাম শোনা গেলেও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা। জামায়াত সমর্থিত একজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করেছে দলটির একাধিক সূত্র।

সরেজমিনে ইউনিয়নের ভোটের মাঠ ঘুরে এখন পর্যন্ত সাতজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। এদের মধ্যে আওয়ামী লীগ ঘরোনার সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন নুরুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বাধীন কৃষ্ণ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজেম উদ্দিন মণ্ডল ও আওয়ামী লীগনেতা গোলাম মোস্তফা।

এছাড়া জামায়াত সমর্থিত জাইদুর রহমান, নুরুল্লাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আল হেলাল সরদার ও ইনডেক্স টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেনের নাম শোনা যাচ্ছে।

উপনির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নুরুল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল বারী সাফি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আমরা এখনও এক দফা দাবি আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচনে অংশ নেয়, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়।’

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে (বর্তমানে সম্ভাব্য প্রার্থী) স্বাধীন কৃষ্ণ রায়, গোলাম মোস্তফা ও মোজাফফর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ নির্বাচনে বিজয়ী হন জামায়াতনেতা ইয়াছিন আলী। জটিল রোগে আক্রান্ত হয়ে গতবছরের ২১ নভেম্বর তিনি মারা যান। এর পর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহবুবুল কবীর জানান, আগামি ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। আগামি ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২,৩৮৭ জন ও নারী ভোটার ১২,৩৭৭ জন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news