IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিএনপি পশ্চিমাদের মিথ্যা তথ্য দেয়’

‘বিএনপি পশ্চিমাদের মিথ্যা তথ্য দেয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি গুম-খুনের কথা বলে পশ্চিমাদের মিথ্যা তথ্য দেয়। তথ্য উপাত্ত ছাড়া এমন অভিযোগ এনে তারা সরকারের ওপর অপবাদ দিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘মঈন খান পিটার হাসের সঙ্গে দেখা করেছে, তাতে আমাদের কী? দেখা করতেই পারেন।’

বিএনপি ক্রমাগত মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে তাদের ১৩ জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। জেলে বন্দি অবস্থায় কী মৃত্যু হতে পারে না? বিএনপির তালিকা দেয়া উচিত কে কে মারা গেছে।’

‘বিএনপি নেতাদের গুমের অভিযোগ করে, কিন্তু কিছু দিনের পর তাদের আবার ঘোরাফেরা করা অবস্থায় পাওয়া যায়। তাই গুম-খুনের উপাত্ত ছাড়া অন্ধকারে তীর ছোড়া ঠিক নয়, আমরা তালিকা চাই,’ যোগ করেন তিনি।

উল্টো বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা গুম খুন হয়েছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচানোর কথা বললেও বিএনপি দেশ ধ্বংস করছে, মানুষ মারছে। সব হিসাব দিতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। পুরানো সেই সুরে, কে যেন আবার ডাকে। কিন্তু এত চক্রান্তের মধ্যেও এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী কাল বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে সংরক্ষিত আসন কারা পেতে যাচ্ছে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news