IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> শিবগঞ্জে তিন পদে ১৬ জনের মনোনয়নপত্র জমা

উপজেলা পরিষদ নির্বাচন

শিবগঞ্জে তিন পদে ১৬ জনের মনোনয়নপত্র জমা

উপজেলা নির্বাচন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন, তারা হলেন, আশরাফুল হক, মহসিন আলী মিয়া, মোহাম্মদ গোলাম কিবরিয়া, গোলাম রব্বানী, জামাল হোসেন পলাশ ও সৈয়দ নজরুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আল মামুন, ইব্রাহিম, নাজমুল আলম, রবিউল খান, শামীম রেজা, সাইফুল ইসলাম ও সাইফুল ইসলাম।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নুরজাহান, মুসলেমা খাতুন ও শিউলী বেগম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এই নির্বাচনের রিটার্নিং অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তফসিল অনুযায়ী, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল রবিবার ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই করা হবে আগামীকাল মঙ্গলবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।

১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৭১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৬২০ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯০ জন।

এদিকে দলীয় সূত্রে জানা যায়, আশরাফুল হক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউইনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এছাড়া জামাল হোসেন পলাশ উপজেলা জাসদের সভাপতি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত।

অন্য পাঁচজনই আওয়ামী লীগ পরিবারের সদস্য। তাদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত দ্বাদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জ আসনে নির্বাচন করার কারণে তিনি চেয়ারম্যান পদ ত্যাগ করেন।

বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (নির্বাচিত ভাইস চেয়ারম্যান) গোলাম কিবরিয়া একজন আওয়ামী লীগ নেতা, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহসীন আলী মিয়া।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news