IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়ক
Home >> রাজনীতি >> লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে সভাপতিকে হারিয়ে সম্পাদক বিজয়ী

লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে সভাপতিকে হারিয়ে সম্পাদক বিজয়ী

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম)কে ৩ হাজার ৫১৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর (কাপ পিরিচ)।

মঙ্গলবার (২১ মে) রাতে লালপুর উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা নির্বাহী অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর (কাপ পিরিচ) প্রতিক নিয়ে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম) প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।

এছাড়া লালপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৫০ হাজার ৬১৫ ভোট পেয়ে তৌহিদুল ইসলাম বাঘা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি (উড়োজাহাজ) প্রতিক পেয়েছেন ২৯ হাজার ১৩২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহাফুজা খাতুন শাপলা (ফ্যান) প্রতীক নিয়ে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পারভীন আকতার বানু (ফুটবল) প্রতিক পেয়েছেন ২৮ হাজার ১৭৫ ভোট।

লালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪৪ জন। যার মধ্য পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৩৮৬ জন এবং নারী ১ লাখ ১৮ হাজার ৪৫৬ জন। দুজন হিজড়া ভোটার রয়েছেন এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি। কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই আনন্দমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। দিন শেষে উপজেলায় ভোট পড়েছে শতকরা ৩৯ ভাগ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31