IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় সময় রেলগেটে রাজশাহী মহানগর ১৫,১৬,১৭,১৮ ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ভাস্কর্য ভেঙ্গে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। এটি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্ছিত করা। স্বাধীনতা বিরোধীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের নাম শুনলে গাত্রদাহ হয়। শেখ মুজিবুর রহমান কোটি কোটি মানুষের হৃদয়ে আছেন। এটা ভাঙ্গার সাধ্য কারো নাই। দেশে এক শ্রেণীর মাওলানারা আছেন যারা ধর্মের নামে ব্যবসা করছেন। সরকারের সরলতার সুযোগ নিয়ে ধর্মকে ধ্বংস ও মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলছে।

তারা আরো বলেন, বিগত সরকারের আমলে দেশ একটি তলাবিহিন ঝুড়িতে পরিণত হয়েছিলো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে এই কয়েক বছরে ব্যাপক উন্নয়ন করেছেন। তাঁর উন্নয়ন অব্যাহত রয়েছে। সরকারের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে শেখ মুজিবুর রহমানে শততম জম্মবার্ষিকীতে তার ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের সনাক্ত করে দ্রæত গ্রেফতার করে বিচারের দাবী জানান তারা। এর আগে তারা রাজশাহী মূক্তিযোদ্ধা ষ্টেডিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নগর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এসে মানববন্ধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা পশ্চিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শাহী, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ আল রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটু, ১৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি শাহীন হোসেন কালু, কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক আহম্মেদ ও ১৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি রনজুসহ অত্র ওয়ার্ড সমুহের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31