IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> নন্দীগ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নন্দীগ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি। সেই হিসেবে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় কাটাছে প্রার্থীরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার, লিফলেট বিতরণ, পোষ্টার সাটিয়ে ও ব্যানার টাঙিয়ে নিজেদের প্রার্থী হওয়ার খবর জানাছে পৌরবাসীদের। অনেকেই আবার সংক্ষিপ্ত পরিসরে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছে।

মেয়র পদে সম্ভাব্য প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরাও শক্তভাবে মাঠে নেমে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় অতিক্রম করছে। নির্বাচন সামনে রেখে পাড়া-মহল্লায় জনসাধারণের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে।

এ নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিক নাম শোনা যাচ্ছে। তবে চ‚ড়ান্ত মনোনয়ন নিয়ে চলছে অনিশ্চয়তা, আলোচনা ও গুঞ্জন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ জন। অপরদিকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রয়েছে ২ জন। এছাড়া ১ জন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়েছে।

নন্দীগ্রাম পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশা করছেন বর্তমান ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ।

বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান বিপ্লব রহিম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছে, নন্দীগ্রাম পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮৭৫ জন। আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেদিকটা লক্ষ্য রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31