ধূমকেতু প্রতিবেদক : আসন্ন মিরপুর পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন সম্পর্কে কুষ্টিয়া জেলা বিএনপি বিবৃতি দিয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধূমকেতু নিউজকে জানান, মিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য মোট ১২জন মনোনয়ন পত্র সংগ্রহ করে।
এর মধ্যে মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আফজাল হোসেনকে মিরপুর পৌর ও থানা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরীর সুপারিশের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত ফরমটি সুপারিশ করে মনোনয়ন দানের জন্য কেন্দ্রে পাঠান।
এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে আফজাল হোসেন কে মনোনয়ন দেয়। পরবর্তীতে অপর মেয়র প্রার্থী প্রত্যাশী রহমত আলী রব্বানীর সমর্থক গোষ্ঠী সেই সিদ্ধান্তকে মানতে না পেরে মিরপুরে সাংবাদিক সম্মেলন এবং বিএনপি কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ের সামনে জেলা বিএনপির নেতৃবৃন্দদের বিরুদ্ধে অশোভন ও আপত্তিকর শ্লোগান প্রদান করে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে কাল্পনিক, মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
এহেন কার্যকলাপ থেকে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব জ্ঞানহীন আচরণ ও দলের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ হতে বিরত থাকার জন্য আহŸান জানান নেতৃবৃন্দ।


